1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

এনসিপি ক্ষমতায় না গেলেও বিরোধী দল হবে-সারজিস আলম

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি হয় সরকার গঠন করবে, না হয় শক্তিশালী বিরোধী দল হবে। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে না।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, এনসিপি ক্ষমতায় না গেলেও বিরোধী দল হবে। তবে কোনো থার্ড পার্টি বা পোষা দল হবে না। এনসিপি তার নিজস্ব রাজনীতি নিয়ে এগোতে চায়। বিগত সময়ে জাতীয় পার্টি যেমন পোষা দল ছিল, এমন হওয়ার কোনো সুযোগ নেই।

কমিটি গঠন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল, এমন কেউ আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। জুলাই বিল্পবের অনলাইন-অফলাইনে বিরোধী ভূমিকায় ছিল তাদেরও কমিটিতে আসতে দেয়া হবে না।

এনসিপির কমিটিতে জনপ্রিয় ও কর্মঠদের জায়গা দেয়া হবে, মেধাবীদের জন্য দলের দুয়ার খোলা থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট