শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

আগারগাঁওয়ে কোস্টগার্ডের আয়োজনে প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: আগারগাঁওয়ে “তারুণ্যের উৎসব ২০২৫” শীর্ষক প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর সোমবার সকাল ১০ টায় কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক ঢাকার শেরে বাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় দারুল ইহদা মডেল মাদ্রাসায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত সভায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews