1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

খুলনার দিঘলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: দেশের সার্বভৌমত্ব ও সমুদ্র সীমার সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী তার মানবিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে খুলনা দিঘলিয়া উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। বুধবার ২৯ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী, কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে ‘বানৌজা উপশম ’ এর অভিজ্ঞ চিকিৎসক দল চন্দনীমহল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদান করে।
এ সময় ক্যাম্পেইনে সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান ছাড়াও তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা, সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট