রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কয়রায় ডাঃ মজিদের পক্ষে মতবিনিময় ও ৩১ দফা লিফলেট বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে খুলনা-৬(পাইকগাছা–কয়রা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. মোঃ আব্দুল মজিদের পক্ষে মতবিনিময় ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় কয়রা উপজেলার আমাদী বাজারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা লাকী, এডভোকেট সাইফুদ্দিন সুমন, মিজান জোয়ারদার, আসাদুজ্জামান ময়না ও মফিজুল ইসলাম টাকু।

বক্তব্য রাখেন মেছের আলী সানা, চায়েব আলী, হুরাইরা বাদশা, মারুফুল হক প্রিন্স, মোঃ কামাল হোসেন, কুদ্দুস, শহিদুল ইসলাম, মোঃ মুরাদ হোসেন, আবু হানিফ মিলন, সেকেন্দার, ফরহাদ, সোহেল রানা, সামমত আলী, কেরামত, মান্নান, কামরুল সানা, আজারুল, আব্দুর রহিম, শাহাবুদ্দিন মেম্বার, শাহিনুর রহমান, আজিজ গাইন, সাদ্দাম হোসেন, ফরিদুল ইসলাম, শাহাদাত হোসেন, করিম, আব্দুর রাজ্জাক, কালাম সর্দার, ওসমান, খালিদ হোসেন, শরিফুল, হাফিজুল, আরেফিন, রাসেল সর্দার, অরুণ গোলদার, ফেরদাউস সরদার প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ আবারও উন্নয়নের পথে অগ্রসর হবে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতি পুরো আমাদী বাজারকে উৎসবমুখর করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews