1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ভারতে পালানোর সময় বেনাপোলে বিস্ফোরক মামলার আসামি আটক

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দিপক কুমার বিশ্বাসকে (৫৫) আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তার পাসপোর্ট নম্বর-A09634851.

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় বিস্ফোরকদ্রব্য মামলার আসামি। যার নং ১০, তারিখঃ ১০-১০-২০২৪, বিস্ফোরক আইনে ১৯০৮ সালের ১৪৩/৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ ধারার মামলা।

ইমিগ্রেশন পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই আসামি সন্ধ্যার দিকে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে স্ত্রী, মেয়ে ও নিজের পাসপোর্ট জমা দিলে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন বিস্ফোরক মামলার আসামি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করবে পোর্ট থানার পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট