শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান শেখ, মেডিকেল অফিসার অর্ণব ঘোষ, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, পাইকগাছা টিটিসির অধ্যক্ষ হাবিবুর রহমান, কলেজের প্রভাষক কান্তি ঘোষ, অসীম কুমার সরকার, মোঃ আব্দুল আলীম, ভারপ্রাপ্ত শিক্ষক সঞ্জয় কুমার সজল, অঞ্জলি রানী শীল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলামসহ অন্যান্যরা।

সভায় আসন্ন বিজ্ঞান মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মেলার সম্ভাব্য তারিখ, স্থান নির্ধারণ, স্টল বরাদ্দ, কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন এবং বাজেট অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি মেলাকে সফল করতে বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়।
এ সময় বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প মেলায় উপস্থাপনের জন্য উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews