শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

দাকোপ প্রতিনিধি::দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা এএসডিডিড ব্লিউ’র উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মূল প্রতিপাদ্য ছিল পানি ও লিঙ্গ সমতা।
দিবসের কর্মসূচী অনুযায়ী সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অঝউউড (এএসডিডি ডব্লিউ’র) নির্বাহী পরিচালক লিপিকা রানী বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। “যেখানে পানি বহে,সেখানে সমতা জন্মায়” এই শ্লোগানে পালিত কর্মসূচীর আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন প্রজেক্ট অফিসার রিটু সরকার। বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শেখ হাসিবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, উপজেলা ফ্যাসিলিটেটর পরিমল কর্মকর, সাংবাদিক পারুল বেগম, ইউপি সদস্য স্বপ্না সরদার, নারী নেত্রী কাঞ্চন বিশ্বাস, রেবা বৈরাগী, শিবানী সরদার, দ্বীপ্তি বিশ্বাস এবং প্রকল্পের মনিটারিং অফিসার রায়মোহন সরকার, কমিউনিটি ফ্যাসিলিটেটর অপূর্ব মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews