1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

খুলনা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::খুলনা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০২৬ সালের জন্য বার্ষিক নবায়ন আগামী ০১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত পরিচালিত হবে। উক্ত লাইসেন্স এর জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।
পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর এবং কয়রা উপজেলার ২ ডিসেম্বর, ২০২৫ তারিখে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত যথাক্রমে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এবং কয়রা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
মেট্রোপলিটন থানা সোনাডাঙ্গা, হরিণটানা ও লবণচরা এলাকার নবায়ন ১ ও ২ ডিসেম্বর, খুলনা সদর ও খালিশপুর থানা এলাকার নবায়ন ৩ ও ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে ইমরান হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। আড়ংঘাটা ও খানজাহান আলী থানা এলাকার নবায়ন ৭ ও ৮ ডিসেম্বর তারিখে দীপেন সাধক রনি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
রূপসা উপজেলা ৯ ডিসেম্বর, তেরখাদা উপজেলা ১০ ডিসেম্বর, দিঘলিয়া উপজেলা ১১ ডিসেম্বর ও ফুলতলা উপজেলা ১৪ ডিসেম্বর তারিখে মোঃ আসাদুজ্জামান আরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। ডুমুরিয়া উপজেলা ১৫ ডিসেম্বর, বটিয়াঘাটা উপজেলা ১৮ ডিসেম্বর এবং দাকোপ উপজেলার ২১ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রিয়াংকা রানী কুন্ডু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। ২২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান, ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানসমূহ নাজমুস সাকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
এছাড়া ২৩, ২৪, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর নির্ধারিত তারিখে নবায়নে বাদ পড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণ উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট