1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

দর্শনাথীদের পদচারণায় মুখরিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘আবু বকর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে নৌবাহিনী। ২১ নভেম্বর শুক্রবার দুপুর ২টা থেকে সুর্যাস্ত পর্যন্ত জাহাজটি দেখতে ছুটে আসেন মোংলা, রামপাল, দাকোপসহ আশপাশ এলাকার কয়েক হাজার নারী-পুরুষ।

দেখতে আসা অনেকের যেখানে সমুদ্রগামী জাহাজে ওঠাই হয়নি সেখানে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখার সুযোগ হাত ছাড়ার প্রশ্নই আসে না। সশস্ত্র বাহিনী দিবসে তাই দীর্ঘ লাইন ছিল অত্যাধুনিক যুদ্ধ জাহাজটির প্রবেশমুখে। নানা বয়সী মানুষ বিশেষ করে নারী, পুরুষ আর শিশু কিশোররা যুদ্ধজাহাজ দেখে মহাখুশি। নতুন সাহস আর প্রেরণা বুকে নিয়ে ঘরে ফেরেন তারা। মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।

জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন মীর বায়েজিদ জানান, বানৌজা আবু বকর বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্বজাহাজ। এতে যুদ্ধ সরঞ্জাম সংযুক্ত রয়েছে। জাহাজটি গভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু বকর একটি রূপান্তরিত টাইপ ০৫৩এইচ২ ফ্রিগেট যা ২০১৪ সালের ১ মার্চ নৌবাহিনীর বহরে যুক্ত হয়। ইসলামের ১ম খলিফায়ে রাশেদিন হযরত আবু বকর (রাঃ) এর সম্মানার্থে এটির নামকরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট