1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

পাইকগাছায় বিএনপি প্রার্থী বাপ্পির পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পির পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে পাইকগাছা উপজেলার ৮ নং রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া নাথপাড়া পূজা মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমএ মান্নান মিস্ত্রি। সমাজসেবক সুনীল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা এমএম সামাদ হাসানের সার্বিক পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন-পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সরজিৎ ঘোষ দেবেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাসিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মোড়ল, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ, সমাজসেবক পরিমল দাশ, উজ্জ্বল বিশ্বাস, সদানন্দ দেবনাথ, সুশান্ত বিশ্বাস, কুমার বিশ্বাস, ডা. অজয় দত্ত, ডা. পঞ্চানন ঠাকুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া বিএনপি নেতা মো. কামাল হোসেন, শুকুর আলী গাজী, আজিজ মোড়ল, পীরআলী গাজী, রেজাউল মোড়ল, রুহুল কুদ্দুস, ফারুক হোসেন, এনামুল সানা, ছাত্রদল নেতা হারুনার রশিদ, শাহরিয়ার জনি, আসাদুজ্জামান কেরামত, শেখ এনামুল হাসান, জিএম হাবিবুল্লাহ, আশরাফুল, ইকবাল, বাবলা, মেরাজ, নজরুল, রাসেল, ইয়াসিন, শাহরিয়ার, মিঠুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী জনগণ খুলনা-৬ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পির প্রতি সমর্থন ও শুভ কামনা জানান।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট