1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩০৫০ কৃষককে বিনামূল্যে ধান বীজ প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩ হাজার ৫০ জন কৃষককে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ উপজেলা কৃষি দপ্তর থেকে এ বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৫০ জন কৃষককে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে হাইব্রিড এসএল-৮এইচ জাতের ধান বীজ দেওয়া হয়েছে। তারমধ্যে বড়বাড়িয়া ইউনিয়নে ৫৫০ জন, কলাতলা ইউনিয়নে ৩৮০ জন, হিজলা ইউনিয়নে ৩৯০ জন, শিবপুর ইউনিয়নে ২৫০ জন, চিতলমারী সদর ইউনিয়নে ৯৪০ জন, চরবানিয়ারী ইউনিয়নে ২৫০ জন ও সন্তোষপুর ইউনিয়নে ২৯০ জন কৃষক জন প্রতি ২ কেজি করে বীজ ধান পেয়েছেন। এ মৌসুমে এ উপজেলায় ২৯ হাজার ৯৪৩.৮১ একর জমিতে বোরো ধান চাষ হবে। এ উপজেলায় কমপক্ষে ৩০ হাজার কৃষক রয়েছে।
ধান বীজ বিতরণকালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আহম্মেদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন। #

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট