1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

পাইকগাছায় তারুণ্যের উৎসব: পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব–২০২৫। এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানের শুরুতেই কলেজ পর্যায়ের ভলিবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে গড়ইখালী শহীদ আয়ূব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে কপিলমুনি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে অনুষ্ঠানে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে ৫টি স্টলে পিঠা উৎসবের আয়োজন করা হয়। নারী উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শিত হয় নানা রকম দেশীয় পিঠা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য, সঙ্গীত পরিবেশন এবং কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন।

গোটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, অধ্যক্ষ উৎপল কুমার পাল, মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন,

প্রধান শিক্ষক আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট