1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

লকারে পাওয়া ৮৩২ ভরি সোনা শুধু শেখ হাসিনার নয়’

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে


বিশেষ প্রতিনিধি:: অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে ৮৩২ ভরি (৯ হাজার ৭০৭ দশমিক ১৬ গ্রাম) সোনা উদ্ধার হয়েছে, তা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার বলে নয়। নথি পর্যালোচনা করে দেখা গেছে, শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদসহ পরিবারের অন্যান্য সদস্যদের নামেও সোনা জমা রাখা ছিল। উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে স্বর্ণালংকার ছাড়াও সোনার নৌকা ও সোনার হরিণ রয়েছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সোনা বৈধভাবে অর্জিত হয়েছে কি না তা এখন যাচাই বাছাই করা হচ্ছে।

রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনার নামে থাকা দুটি লকার খুলে মঙ্গলবার ৮৩২ ভরি সোনা পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে একদিন পরেই দুদক মহাপরিচালক বিস্তারিত ব্যাখ্যা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শেখ হাসিনা ২০০৭ সালে জমা দেওয়া সম্পদ বিবরণীতে পূবালী ব্যাংকে একটি এবং অগ্রণী ব্যাংকে দুটি লকার থাকার কথা উল্লেখ করেছিলেন। সেই তথ্য যাচাইয়ের অংশ হিসেবে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মো. মাসুদুর রহমান গত ১৪ সেপ্টেম্বর আদালতে লকার খোলার অনুমতি চান।

মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এরপর একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অনুসন্ধান তদারকি কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের মনোনীত সোনা বিশেষজ্ঞ, এনবিআরের কর গোয়েন্দা ও সিআইসি–এর দুজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে লকার খোলার নির্দেশ দেন। আদেশ অনুযায়ী মঙ্গলবার তিনটি লকার খুলে মালামালের ইনভেন্টরি তৈরি করে ব্যাংক শাখা ব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়।

দুদকের দেওয়া তথ্যে বলা হয়, ব্যাংকের ভল্টে থাকা নথি যাচাই করে শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ ও বোন শেখ রেহানার নামে থাকা মোট ৮৩২ ভরি সোনা উদ্ধার হয়েছে। অগ্রণী ব্যাংকের একটি লকার থেকে পাওয়া গেছে ৫ হাজার ৯২৩ দশমিক ৬০ গ্রাম স্বর্ণালংকার। একই ব্যাংকে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে থাকা আরেকটি লকার থেকে উদ্ধার হয়েছে ৪ হাজার ৭৮৩ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণালংকার। অন্যদিকে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার নামে থাকা একটি লকার খুলে পাওয়া গেছে কেবল একটি খালি ছোট পাটের ব্যাগ।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘লকারে রাখা চিরকুটের বর্ণনা অনুযায়ী স্বর্ণালংকার শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহেনা সিদ্দিকী ও তাঁর ছেলে ববির (রাদওয়ান মুজিব) এমন ধারণা করা যাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট