1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক বিদায়ী শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দিচ্ছেন নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য’র জন্য দোয়া বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে জিয়া মঞ্চের দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থ্যতা দীর্ঘায়ু কামনায় বাগেনহাট জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের নূরমসজিদ মোড়ে যুবদলের আঞ্চলিক কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চের আহবায়ক এ্যাডঃ শিকদার ইমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুল ইসলাম খানের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি আলোচক হিসাবে বক্তৃতা করেন জেলা যুবদরের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাবুবুর রহমান।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। গত ১৭ বছর তিনি নির্যাতনের শিকার হয়ে দিনাতিপাত করেছেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়ামঞ্চের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হাওলাদার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজসহ ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট