1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দিনাজপুর প্রেস ক্লাব হল রুমে এক দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর।
দিনাজপুর প্রেস ক্লাব হল রুম, কলিতলা, দিনাজপুরে বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর সভাপতি সাদাকাত আলি খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. কামরুজ্জামান।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বক্তব্য রাখেন: সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহরের সেক্রেটারি,মো. কামরুল হাসান রাসেল। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মুকশেদ আলী মঙ্গলিয়া। সহ-সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দিনাজপুর চেম্বার অফ কমার্স আক্তারুজ্জামান জুয়েল। পরিচালক, দিনাজপুর চেম্বার অফ কমার্স মঞ্জুর মোরশেদ সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন আরটিভির জেলা প্রতিনিধি একরামুল তালুকদার সি এন আই এর জেলা প্রতিনিধি মো. সালাউদ্দিন। সাংবাদিক মো. ইসমাইল হোসেন, মো. নূর ইসলাম নয়ন, মোহাম্মদ আলী মো. মিজানুর রহমান মিজানসহ দিনাজপুর জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি সাদাকাত আলি খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট