1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

নৌবাহিনীর অভিযানে খুলনার দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায়  শুক্রবার (৫ ডিসেম্বর ) সকাল ১১টা ৩০ মিনিটে খুলনা জেলাস্থ দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন এর ক্যাবল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

উক্ত অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মর্জিনা বেগম (৪০) কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদকসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। উক্ত চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট