1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সিইসি ও চার নির্বাচন কমিশনার

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চার নির্বাচন কমিশনার।

রোববার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে চূড়ান্ত তফসিল নির্ধারণী সভা শেষে তারা এ সাক্ষাতে যান। জানা গেছে, এ বৈঠকে নির্বাচনের তফসিল ও তারিখসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচনী প্রস্তুতি নিয়ে কমিশনের বৈঠকে অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, আচরণবিধি নিশ্চিত করতে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুই জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ভোটের পাঁচ দিন আগে এই সংখ্যা বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার সরাতে হবে; না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭:৩০টায় এবং শেষ হবে বিকেল ৪:৩০টায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট