1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

পাইকগাছায় নবাগত ওসি মোঃ গোলাম কিবরিয়ার সাথে শিক্ষক নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সাথে পাইকগাছা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ওসি মোঃ গোলাম কিবরিয়ার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। এছাড়া পাইকগাছা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এমএম মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বাবু দীপক কুমার সরকার, যুগ্ম সম্পাদক মোঃ বাবর আলী গোলদার, সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত কুমার সানা, কোষাধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সালাম এবং প্রধান শিক্ষক বাবু সমরেশ ঢালী উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট