1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

যুক্তরাষ্ট্রে ধনী ব্যক্তিদের জন্য ট্রাম্প গোল্ড ভিসা চালু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আগ্রহী বিত্তবান ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে একটি নতুন কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রথম এই ঘোষণা দেন এবং পরে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে একে যোগ্য ও যাচাইকৃত ব্যক্তিদের জন্য একটি দারুণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এই ভিসা মার্কিন নাগরিকত্ব লাভের একটি সরাসরি পথ হিসেবে কাজ করবে এবং এর ফলে মার্কিন কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে সক্ষম হবে।

আগ্রহীদের প্রথমে trumpcard.gov ওয়েবসাইটে গিয়ে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরম জমা দেওয়ার সময় প্রসেসিং ফি বাবদ ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ২১ হাজার ৯৬৪ টাকা) প্রদান করতে হবে। এই ফি সংগ্রহ করবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)।

আবেদনপত্র যাচাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদনকারীকে ১০ লাখ ডলার (প্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা) দিতে হবে। ওয়েবসাইটটিতে এই অর্থকে ‘উপহার’ বা চাঁদা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের মতোই হবে। অর্থাৎ, এই ভিসাধারীরা গ্রিন কার্ডধারীদের মতো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং আইনগতভাবে কাজ করার পূর্ণ সুবিধা পাবেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট