1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহিলা পরিষদের র‌্যালী পাইকগাছায় আদর্শ লাইব্রেরির বই বিতরণ: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বাগেরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহতদের নিরাপত্তা ও বিচার দাবি পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন

বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহাতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট জেলা বিএনপি।
শনিবার(১৩ ডিসেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভা শেষে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রাহাতের মোড়ে এসে শেষে হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয় এম এ সালাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ জাকির হোসেন,সরদার অহিদুল ইসলাম পল্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত,সহ জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট