1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহিলা পরিষদের র‌্যালী পাইকগাছায় আদর্শ লাইব্রেরির বই বিতরণ: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বাগেরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহতদের নিরাপত্তা ও বিচার দাবি পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের। বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের নির্মম হত্যাযজ্ঞে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মৃতিতে দিনটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এ সময় উপস্থিত ছিলেন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক, শেখ মাহরুফুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাচ ধারণ করেন। পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট