1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

নির্বাচিত হলে প্রথম কাজ হবে এ অঞ্চলের নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ-আমীর এজাজ খান

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, তিনি নির্বাচিত হলে প্রথম কাজ হবে এ অঞ্চলের নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা। তিনি বলেন, “এতটা অনুন্নত ইউনিয়ন বাংলাদেশের আর কোথাও নেই। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নসহ দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার সব জনপদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করব।”
সোমবার বিকেল তিনটায় সুতারখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সুতারখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল বারিক গাজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অসিত কুমার সাহা, সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন শেখ, উপজেলা ও পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, বাচ্চু ফকির, মহিদুল ইসলাম হাওলাদার, শফিকুল ইসলাম মোল্ল্যা, আব্দুর রাজ্জাক মোল্ল্যা, আজিম হাওলাদার, সমীর সাহা, আশিষ বিশ্বাস, জুবায়দুর রহমান বুলবুল, আবু ঈসা সানা, নুর হোসেন, সাইফুল ইসলাম, সঞ্জয় মিস্ত্রী, মাসুদ গাজী, জাহাঙ্গীর আলম, মাহামুদ শেখ, শহিদুল ইসলাম, বাদিয়ার রহমান, মারুফ হোসেন, রহিম ফকির, রব্বানী মাস্টার, খোকন গাজী, রতন কুমার রায়, ফেরদৌস সানা, জিএম রুমন, মোশাররফ হোসেন, আজিবর রহমান, গণেশ কর্মকার, ইন্দ্রজিত রায়, মনোজ গোলদার, আশিষ ব্যান্জী, পল্টু ম-ল, সঞ্জয় মহালদার, সুকান্ত সরকার, সুকুমার রায়, ইমরান হোসেন, হাইদুল সানা, সোহরাব হোসেন, আলাউদ্দিন, শংকর রায়সহ আরও অনেকে।
এ সময় হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা সুতারখালী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট