1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

ওসামন হাদির শারীরিক অবস্থা খুব বেশি সংকটাপন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

বুধবার তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরবর্তীতে রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে তিনি হাদির চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, আলাপকালে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাদির অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন বলে বর্ণনা করেছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে হাদির শারীরিক অবস্থার কথা জানার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি দেশবাসীকে ধৈর্য ধরার ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং এই অকুতোভয় যোদ্ধার জীবন রক্ষায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট