1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

চিতলমারীতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আ’লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ ‘ডেভিল হান্ট-২য় ফেজ’ অভিযান চালিয়ে কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুর রহমান শেখ (৫৪) কে গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। হাসিবুর রহমান উপজেলার কুনিয়া গ্রামের মৃত ইমতিয়াজ আলী শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে (ডেভিল হান্ট-২য় ফেজ) অভিযান চলছে। গ্রেপ্তারকৃত হাসিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। #
চিতলমারীতে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ যুবক আটক
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৪৩) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় কুনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত জাহিদুল ইসলাম উপজেলার কুনিয়া গ্রামের মৃত মুনছুর আলী শেখের ছেলে। এদিন সকালে তাকে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে জিহাদকে আটক করে। তাঁর বিরুদ্ধে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট