
দাকোপ প্রতিনিধি:: দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর আয়োজনে অর্ন্তভূক্তিমুলক এলাকা ভিত্তিক দুর্যোগ সর্তক বার্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিবিএম গ্লোবাল’র আর্থিক সহযোগীতায় ও ডিআইডিআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় ডিসিএফ এর বাস্তবায়নে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায়ের সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরএম মাঠ কর্মকর্তা জলন্ত ত্রিপুরা’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড়াঃ বঙ্কিম কুমার হালদার, আইসিটি অফিসার সমীর বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সহকারী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল বাশার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল সাংবাদিক মামুনুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্ততা করেন সুতারখালী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জাহিদ হোসেন, সুশান্ত কুমার ঢালী, নবলোক ম্যানেজার ইকবাল হাসান, সিপিপি টিম লিডার দেবাশীষ ঢালী,কারিতাসের রাসেল ইসলাম, প্রীতিলতা সরকার, প্রভাতি রায়,মানস মন্ডল, সালমা খাতুন, প্রতিবন্ধী সদস্যদের পক্ষ থেকে শিলা মন্ডল,তপতী চক্রবর্তী,ও উত্তম শীল,সালমা খাতুন,এবং রেক্সনা বেগম প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, সাধারণ সতর্ক বার্তা অনেক সময় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায় না বা তারা বুঝতে পারে না। এ কারণে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি ব্যাপক আকার ধারণ করে। এই পরিস্থিতি এড়াতে: সতর্ক বার্তা প্রদানের ক্ষেত্রে সমাজের দুর্বল অংশগুলোর (যেমন: শ্রবণ বা দৃষ্টি প্রতিবন্ধী, বয়স্ক) বিশেষ প্রয়োজনকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এলাকাভিত্তিক তথ্য: স্থানীয় বাস্তবতা, ভাষা ও ঝুঁকি বিবেচনা করে সতর্ক বার্তা প্রচার করা হলে তা আরও কার্যকর হবে এবং ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। দ্রুত ও নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করা জরুরি, যাতে মানুষ পর্যাপ্ত সময় পায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য।
Leave a Reply