1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

দাকোপে দলিতের আয়োজনে উপকূলীয় এলাকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গণশুনানী অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে উপকূলীয় এলাকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
জার্মান কর্পোরেশন এবং জার্মান ডক্টারস্ এর অর্থায়নে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় বানিশান্তা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব রায়ের সভাপতিত্বে গনশুনানীতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী ডেন্ডাল সার্জন ডাঃ সেলিম রেজা।
প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে অতিথির বক্তৃতা করেন প্যানেল চেযারম্যান মোঃ শরীফ এনায়েত আলী, ইউপি সদস্য মানিক কুমার জয়, ইউপি সদস্য হিল্লোল সরকার, ইউপি সদস্য বিথীকা মন্ডল, পরিবেশ কর্মী ইসরাফিল বয়াতি, প্রকল্পের মিল অফিসার রাইমোহন সরকার, এনজিও প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তৃরা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনের স্বাস্থ্য ও সচেতনতা, নিরাপদ পানির ব্যবহার, খাদ্যও পুষ্টি কার্যক্রম, টেকসই ও সম্মিলিত কৃষি উন্নয়ন এবং জীবিকা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন, জলবায়ূ পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, টেকসই কৃষি প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুস্বাস্থের উন্নয়ন এবং অপুষ্টি হ্রাস।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট