1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

পাইকগাছায় পরিশোধনাগারের স্থান পরিদর্শন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পৌর এলাকায় বহনযোগ্য পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রযুক্তি (জোহকাসো) স্থাপনের লক্ষ্যে নির্বাচিত স্থান পরিদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

পরিদর্শনকালে প্রকল্পটির বাস্তবায়ন সম্ভাবনা, কারিগরি দিক এবং পরিবেশগত প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান, নবলোক প্রকল্পের ব্যবস্থাপক বিএ এম নাহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে জোহকাসো প্রযুক্তি স্থাপনের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রযুক্তি স্থাপন হলে পৌর এলাকার পয়ঃবর্জ্য সুষ্ঠুভাবে পরিশোধন সম্ভব হবে, যা বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি আনবে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগর পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলেও তারা মত দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট