1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

তিন জেলায় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন ডেভিল হান্টে আটক ৬

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে রাতভর অভিযান পরিচালনা করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা থেকে ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

২০ ডিসেম্বর শনিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর বিকাল ৫টা হতে ২০ ডিসেম্বর শনিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রুপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় পৃথক ৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ হতে আসাদুজ্জামান সবুজ (৩৪), মোঃ শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) এবং মোঃ শাহীনুর গাজী (৩৮) কে আটক করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট