1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ভোলায় কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে একজন আটক

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে ভোলার ব্যাংকের হাটে কোস্ট গার্ডের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ মোশারফ হোসেন (৬০)। তিনি ভোলা সদর উপজেলার বাসিন্দা। শনিবার (২০ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ ডিসেম্বর শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে মোঃ মোশারফ হোসেন কে আটক করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ মৎস্যজীবী লীগের টাস্কফোর্স প্রতিনিধি।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট