1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

পাইকগাছায় ধানের শীষের ওয়ার্ড কমিটি গঠন ও মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী বাপ্পীর বিজয়ের লক্ষে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(২১ ডিসেম্বর) বিকালে পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবনেতা ও বিএনপি নেতা শেখ বেনজীর আহম্মেদ লাল, বিএনপি নেতা সরদার ফারুক আহম্মেদ, বিএনপি নেতা ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, ফসিয়ার রহমান, যুবনেতা কাজী ইসতিয়াক আহমেদ, লুৎফর রহমান, শাহিন হোসেন, জামশেদ হোসেন মুন্না এবং সাবেক ইউপি সদস্য জবেদ গাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট