1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় দাঁড়িপাল্লা প্রার্থী বিজয় তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক যশোর -১, শার্শা আসনে জামায়াতের মাওঃ আজীজুর রহমান বিজয়ী দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ,নতুন বাংলাদেশের পথপ্রদর্শক তারেক রহমান! নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান-প্রধান উপদেষ্টা

বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রোববার দুপুর ২টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে তাঁর পক্ষে এই ফরম সংগ্রহ করা হয়।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তাঁর সঙ্গে জেলা বিএনপি এবং গাবতলী ও শাজাহানপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আজ তাঁর পক্ষ থেকে প্রাথমিক প্রক্রিয়া হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। যথাযথ সময়ে এটি নির্ধারিত স্থানে জমা দেওয়া হবে এবং বিস্তারিত দেশবাসীকে জানানো হবে।

বগুড়া-৭ আসনটি ঐতিহ্যগতভাবেই বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। বেগম খালেদা জিয়া অতীতেও এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের এই ঘটনা স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট