1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামিসহ চারজন বিজ্ঞ আদালতে সোপর্দ

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়াও রিমান্ড পরবর্তী নিয়মিত মামলার আরো এক আসামিসহ সকল আসামিকে বুধবার (২৫ ডিসেম্বর) প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার সরল মধ্যপাড়া গ্রামের রহমত আলীর মেয়ে রুমা আক্তার নদী (২০)-কে গ্রেফতার করা হয়। সে মামলা জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি-৩৯৭/১৪।

অপরদিকে, পাইকগাছা থানার নিয়মিত মামলার আসামি চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মৃত শেখ সুলতান আকুঞ্জির ছেলে মোঃ আমির হামজা রানা (৪৪)-কে পুলিশ আটক করে। মামলা নং- ৯(১২)/২৫।

এছাড়াও উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এস. এন. গাজীর ছেলে মোঃ মহিদুল গাজী (৪৩)-কে দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনিরুল ইসলাম বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আলোচিত হত্যা মামলা নং- ৭(১২)/২৫।

পরোয়ানাভুক্ত আসামি হলেন, উপজেলার পানা গ্রামের ললিত হালদারের ছেলে সুজন কুমার হালদারকেও আটক করেছে থানা পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট