1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

বাগেরহাট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয় ফরম ক্রয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাগেরহাট-১ আসনের (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) মনোনয়ন ফরম ক্রয় করেছেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় সহকারি রিটানিং কর্মকর্তা ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম ক্রয় করেন। অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার।
মনোনয়পত্র গ্রহণের সময় অন্যান্যের মধ্যে সংগে ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা এ বি এম তৈয়াবুর রহমান, মোল্লাহাট উপজেলা জামায়াতে ইসলামী আমির হাসমত আলী সরদার, চিতলমারী উপজেলা সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, ফকিরহাট উপজেলা সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, মোল্লাহাট উপজেলা সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম প্রমূখ।
মনোনয়ন ফরম ক্রয় শেষে চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান বলেন, ‘সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট-১ আসনে অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান মনোনয়ন ফরম ক্রয় করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আামাদের সাংগঠনিক কর্মকান্ড আরও জোরদার করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট