1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির মন্ত্রিসভায় যোগদানের গুঞ্জন, যা বললেন তামিম ইকবাল তারেক রহমানের ‘পাকিস্তান টেস্ট’: ইউনুস-পরবর্তী ঢাকা কি দিল্লির দিকে ঝুঁকছে? মঙ্গলবার সকালে এমপি ও বিকেলে মন্ত্রিসভার শপথ বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ যমুনা না গুলশান—কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত বাগেরহাটে ধানের শীষ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর ) বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ১০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিন চালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

একটি পাচারকারী চক্র ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর হতে ৪২ মাইল অদূরে সন্দেহজনক মাছ ধরার একটি বোট শনাক্ত করে।

নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার সংকেত প্রদান করলে, বোটটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক বোটটিকে আটক করে। আটককৃত বোটটি তল্লাশি করে ১০০০ লিটার ডিজেল এবং ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় । এ সময় চোরাকারবারের সাথে সংশ্লিষ্ট ১১জন সদস্যকেও আটক করা হয়। আটকৃত ব্যক্তিরা জানায় যে, অধিক মুনাফা লাভের আশায় ডিজেল ও সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট