1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক- ১

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় এসআই কৃপা সিন্ধু মৃধা, এএসআই মোঃ কামরুজ্জামান ও এএসআই মোঃ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লস্কর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় ইন্তাজ আলী মোল্লার ছেলে সালাম মোল্লা (৪১)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার নম্বর ১২(১২)/২৫। পুলিশ জানায়, আটক সালাম মোল্লা পূর্বে ১৮১/১৮ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামিও।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে পুলিশের এই অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট