1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক বিদায়ী শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দিচ্ছেন নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য’র জন্য দোয়া বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা

ভোলায় কোস্টগার্ড-পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ২ রাউন্ড কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন শরীফ বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ৩টি দেশীয় অস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজসহ মোঃ রাসেল (৩৭) কে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলো।

জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট