1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা

আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি-তারেক রহমান

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকেলে কার্যালয়ের দ্বিতীয় তলার বেলকনিতে দাঁড়িয়ে উপস্থিত হাজারো নেতা-কর্মীর উদ্দেশে তিনি বলেন, “আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।”

তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে দুপুরের আগেই নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়ে সামনের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়। ভিড়ের চাপে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহর কার্যালয়ের সামনে পৌঁছাতেও দীর্ঘ সময় লাগে।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আজ এখানে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। রাস্তা বন্ধ থাকলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হয়। তাই আমরা দ্রুত রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করব যাতে জনজীবন স্বাভাবিক থাকে।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, ভবিষ্যতে যখন সুনির্দিষ্ট কর্মসূচি দেব, তখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখব। আপনারা সকলে দোয়া করবেন। আমি দোয়া করি সবাই সুস্থ ও ভালো থাকুন।”

বিকেল ৪টায় কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান কার্যালয়ে তাঁর জন্য নির্ধারিত কক্ষে কিছু সময় অতিবাহিত করেন এবং নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উল্লেখ্য যে, ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের পর থেকেই নয়াপল্টনের কার্যালয়টি নতুন করে সাজানো হয়েছিল। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নিয়মিত বসার পর আজই প্রথম তিনি দলের প্রধান এই কার্যালয়ে পদার্পণ করলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট