1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

দাকোপে দলিতের আয়োজনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান কর্পোরেশন এবং জার্মান ডক্টারস্ এর অর্থায়নে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী ডেন্ডাল সার্জন ডাঃ সেলিম রেজা।
প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে অতিথির বক্তৃতা করেন ইউপি সদস্য মানিক কুমার জয়, ইউপি সদস্য বিথীকা রায়, ইউপি সদস্য হিল্লোল সরকার,এফডাব্লুভি মনিকা মন্ডল,পরিবেশ কর্মী ইসরাফিল বয়াতি, প্রকল্পের মিল অফিসার রাইমোহন সরকার, এনজিও প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তৃরা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনের স্বাস্থ্য ও সচেতনতা, নিরাপদ পানির ব্যবহার, খাদ্যও পুষ্টি কার্যক্রম, টেকসই ও সম্মিলিত কৃষি উন্নয়ন এবং জীবিকা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন, জলবায়ূ পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, টেকসই কৃষি প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুস্বাস্থের উন্নয়ন এবং অপুষ্টি হ্রাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট