1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলায় পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের অভিযান

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলায় সুন্দরবনগামী পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

রবিবার (৪ জানুয়ারি) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড উপকূলবাসীর নিকট আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৪ জানুয়ারি রবিবার সকাল ১১টায় মোংলা থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ, নৌপরিবহন অধিদপ্তর এবং জেলা প্রশাসন বাগেরহাট এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে সুন্দরবনের বিভিন্ন পর্যটন রুটে চলাচলকারী লঞ্চ, ট্যুরিস্ট বোট ও অন্যান্য নৌযানসমূহের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং ক্রুদের দক্ষতা সনদ যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও যাত্রীদের তালিকা সংরক্ষণ এবং নৌযানে নির্ধারিত ধারণক্ষমতা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে যাচাই করা হয়। উক্ত অভিযানে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ সেভিং ইকুইপমেন্ট এর ব্যবস্থা এবং তার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নৌযানের ক্যাপ্টেন/মাস্টার ও ক্রুদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালীন নৌযানে অতিরিক্ত যাত্রী ধারনের জন্য যে সকল অবৈধ কাঠামো নির্মাণ করা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়। একই সাথে ফিটনেস ও বৈধ লাইসেন্স ব্যতীত কোনো নৌযান চলাচল করতে পারবে না মর্মে সতর্ক করা হয়। এছাড়াও প্রদত্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগেরহাট কর্তৃক ফিটনেসবিহীন বোটের মালিকদের জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট