1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

যশোরে বিএনপি নেতাকে গুলিকরে হত্যার ঘটনায় সীমান্তে তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৫) কে গুলি করে হত্যার ঘটনায় বেনাপোল সহ যশোরের সব সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বেনাপোল সহ যশোরের সব সীমান্তে ব্যাপক নজরদারি ও অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও যে সকল সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নেই সেই সকল সীমান্তে অধিক নজরদারী বৃদ্ধি করা হয়েছে ।

এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন নিহতের ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট