1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে জাতীয় পাখি দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ জানুয়ারি (সোমবার) দুপুর ১২টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এবং সমাজসেবক সাফিয়া আক্তার।

সভায় আরও বক্তব্য রাখেন সুমাইয়া ফারহানা, মেরিন জান্নাত, মাহি জান্নাত, অশিয়া জান্নাত, পরিবেশকর্মী গণেশ দাস, শাহিনুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। অপরিকল্পিত বৃক্ষ নিধন এবং শিল্প-কলকারখানার সংখ্যা বৃদ্ধির ফলে পাখিদের খাদ্য সংকটও ক্রমেই তীব্র হচ্ছে। এ অবস্থায় পাখির আবাসস্থল নিরাপদ রাখা এবং তাদের বিচরণক্ষেত্র সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষায় পাখির ভূমিকা অপরিসীম। পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন।
আলোচনা সভা শেষে পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র, কাঠ ও টিনের তৈরি পাখির বাসা বেঁধে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট