1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত বেড়ে ৮০

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের লক্ষ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত শনিবার মধ্যরাতের ওই রক্তক্ষয়ী অভিযানে এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের মধ্যে ভেনেজুয়েলার সরকারি বাহিনীর সেনাসদস্যদের পাশাপাশি সাধারণ বেসামরিক নাগরিকও রয়েছেন। মাদুরোকে আটকের সময় রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন বিমানবাহিনী। মূলত ডেল্টা ফোর্সের স্থল অভিযানকে সুরক্ষা দিতেই এই বিধ্বংসী আকাশপথের হামলা চালানো হয়।

এদিকে এক চাঞ্চল্যকর তথ্যে কিউবা সরকার জানিয়েছে, মাদুরোকে আটকের সময় সেখানে অবস্থানরত কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জন সদস্য মার্কিন হামলায় নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের মিত্র হিসেবে মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন এই কিউবান কমান্ডো ও গোয়েন্দারা।

৩২ জন সেনা ও গোয়েন্দা নিহতের ঘটনায় কিউবা সরকার দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এক বিবৃতিতে হাভানা জানায়, আমাদের দেশপ্রেমিকরা তাদের দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। তারা শেষ মুহূর্ত পর্যন্ত মার্কিন হামলাকারীদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন।

ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই অভিযানের কড়া সমালোচনা করে বলেছেন, নিকোলাস মাদুরোকে আটকের এই সুদূরপ্রসারী ষড়যন্ত্রে ইহুদিবাদীরা পরোক্ষভাবে কাজ করেছে। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এই প্রচেষ্টাকে তিনি ‘আন্তর্জাতিক দস্যুতা’ হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে কিউবার প্রভাব দীর্ঘদিনের। মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ বলয়ে কিউবান গোয়েন্দাদের শক্ত অবস্থান ছিল, যার প্রমাণ মিলল এই অভিযানে তাদের বিপুল সংখ্যক সদস্য নিহতের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট