1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

পাইকগাছায় ডব্লিউএফপি’র দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প পরিদর্শন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার উপকূলীয় সুন্দরবন সংলগ্ন দুর্যোগপ্রবণ গড়ইখালী ইউনিয়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর অর্থায়নে প্রায় ২ কোটি টাকার দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স কমিটি এ পরিদর্শন করেন।

২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” প্রকল্পের আওতায় গড়ইখালী ইউনিয়নে ওয়াবদা বেড়িবাঁধ ও মাটির রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পের আওতায় ৫নং ওয়ার্ডে খুদখালির কানু বাবুর বাড়ি থেকে গাংরখী বাজার পর্যন্ত ২ হাজার ১৫ মিটার মাটির রাস্তা ও বেড়িবাঁধ সংস্কারে ব্যয় হচ্ছে ১ কোটি ২৮ লক্ষ টাকা। এছাড়া ৩নং ওয়ার্ডে বাইনবাড়িয়া মনির বাড়ি থেকে ব্রিজ পর্যন্ত ৮৩০ মিটার রাস্তা সংস্কার কাজ চলমান, যার ব্যয় ৫৫ লক্ষ টাকা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে গড়ইখালী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সুশীলন। আগামী ২০২৬ সালের ৩১ জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, পিআইও রাজীব বিশ্বাস, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট