1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

ভারতীয়দের ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের আবহে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা (ট্যুরিস্ট ভিসা) দেওয়া ‘সীমিত’ করেছে বাংলাদেশ। ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসগুলোতে এই সেবা সংকুচিত করা হয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসগুলো থেকে ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়ার প্রক্রিয়া সীমিত করা হয়েছে। এর আগেই দিল্লির দূতাবাস এবং আগরতলার সহকারী হাইকমিশন অফিস থেকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। ফলে বর্তমানে শুধুমাত্র গুয়াহাটির সহকারী হাইকমিশন অফিস থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থাটি কোনোভাবে চালু রয়েছে।

বাংলাদেশ উপ-দূতাবাস সূত্রগুলো এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বুধবার থেকেই পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁরা আরও জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক (বিজনেস) ভিসাসহ অন্যান্য জরুরি ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু রাখা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তা শঙ্কার মুখে ভারত বেশ কয়েক দিন তাদের ভিসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখে।

পরবর্তীতে সীমিত পরিসরে মেডিকেল ও জরুরি ভিসা চালু করলেও বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা এখন পর্যন্ত পুরোপুরি বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতের এই পদক্ষেপের বিপরীতেই বাংলাদেশ এখন পর্যটক ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট