1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

পাইকগাছা পৌরসভায় গণভোট বিষয়ে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাইকগাছা পৌরসভার উদ্যোগে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে পাইকগাছা পৌর বাজার, উপজেলা চত্বর সহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ জনগণের মাঝে গণভোটের গুরুত্ব, অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং ভোটাধিকার সম্পর্কে বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা বাজারে আগত ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ সহ সকলের সঙ্গে কথা বলে গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট