1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে কোস্টগার্ডের অভিযানে ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মাদককারবারির নাম মোঃ শফিকুল ইসলাম (৪১)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর ছেলেম শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী এর একটি আভিযানিক দল সাতক্ষীরার শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদ ও আটক মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরো বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট