1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

বাগেরহাটে বাঁধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে তীব্র শীতের প্রকোপে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করেছে বাঁধন মানব উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের দশানী এলাকায় অবস্থিত বাঁধনের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল
হাসান মিলনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শহর সমাজসেবা কর্মকর্তা এসএম নাজমুছ সাকিব। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। মানবিক কার্যক্রমে বাঁধনের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার সভাপতি খন্দকার জাহিদ হোসেন (মিন্টু)। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সদস্য শেখ মোঃ হাফিজুর রহমান, প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, হিসাব রক্ষক ফাতেমা খাতুন, যুব সদস্য মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য, শেখ ইমরান, সাজ্জাদুল ইসলাম রাকিব,সলিল ঠাকুরসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠান শেষে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট