1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

দাকোপে পূজা উদ্যাপন পরিষদের নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি :: মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা দিয়েছে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ।
সুত্রমতে, গত ২৬ ডিসেম্বর খুলনা শীতলাবাড়ী মন্দির চত্বরে খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা সহ-সভাপতি রতন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে গোবিন্দ বিশ্বাসকে আহবায়ক এবং প্রবীর কুমার রায় বাপ্পীকে সদস্য সচীব করে ২৫ সদস্যের দাকোপ উপজেলা কমিটি ঘোষনা দেওয়া হয়। একই সভায় চিন্ময় কুমার বিশ্বাসকে আহবায়ক এবং অধ্যাঃ লিপিকা বৈরাগীকে সদস্য সচীব করে ২১ সদস্যের চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষনা দেওয়া হয়। এ ব্যাপারে মুঠো ফোনে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার নতুন এই কমিটি গঠন করা হয়েছে। আগামীতে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট