1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকালে আঞ্চলিক তথ্য অফিস পিআইডি খুলনার আয়োজনে অফিসের সংবাদকক্ষে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
স্মৃতিচারণে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তথ্য সার্ভিসের উন্নয়নে তার অসামান্য অবদান ভোলার নয়। আইনসহ সকল ক্ষেত্রে মুন্সী জালাল উদ্দিন একজন দক্ষ কর্মকর্তা ছিলেন।
স্মৃতিচারণ করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মো: রমজান আলী, ফাতেমা তুজ জোহরাসহ কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য, ৭ জানুয়ারি ২০২৬ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট