1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ মধ্যপ্রাচ্যের দাবার ঘুঁটি: ছায়ার যুদ্ধে রাশিয়ার ‘সাইলেন্ট সাপোর্ট’ ও ইরানের কৌশল মধ্যপ্রাচ্য মহাযুদ্ধ ২০২৬, বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে দুই পক্ষের উত্তেজনা চরমে হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ-রাষ্ট্রপতি সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পন্য জব্দ কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২০ কোটি ৬৭ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার) ২৩ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার ভোর রাত ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন শিবুমার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ২০ কোটি ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানসহ ১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট